ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিভিল এভিয়েশন একাডেমিতে সিবিটিএ কোর্স ম্যাটেরিয়ালস পর্যালোচনা প্রশিক্ষণ সম্পন্ন
✎ প্রেস বিজ্ঞপ্তি
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৪৩ পিএম
X
Advertisement

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সহায়তায় দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও মূল্যায়ন (CBTA) কোর্সের উপকরণ পর্যালোচনাবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

গত ২৫ থেকে ২৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত ‘Conducting a Cursory Review of Competency-based Training and Assessment (CBTA) Course Materials’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আইসিএওর সিনিয়র ইনস্ট্রাক্টর ক্যাপ্টেন মোস্তফা হুম্মাদি। এতে বেবিচকের প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষণ ব্যবস্থাপক, ইনস্ট্রাক্টর, পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, ফ্লাইট সেফটি অফিসারসহ সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।

কোর্সটির মূল উদ্দেশ্য ছিল CBTA পদ্ধতির আওতায় প্রণীত প্রশিক্ষণ কোর্সের উপকরণ পর্যালোচনায় অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। এর মাধ্যমে প্রশিক্ষণ উপকরণের গুণগত মান যাচাই, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিতকরণ এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমের কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক ও আইসিএও ইনস্ট্রাক্টর প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে মানসম্মত ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কোর্স প্রণয়ন এবং পর্যালোচনার সক্ষমতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বেবিচকের প্রশিক্ষণ কার্যক্রমের গুণগত মান উন্নয়ন, প্রশিক্ষণ উপকরণের মান নিশ্চিতকরণ এবং দক্ষ জনবল গড়ে তোলার প্রচেষ্টা আরও জোরদার হবে।

প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বেবিচকের সদস্য (এটিএম) এয়ার কমডোর মো. নূর-ই-আলম, এএফডব্লিউসি, পিএসসি, এটিসি বলেন, বেসামরিক বিমান চলাচল খাতে দক্ষ ও যোগ্য জনবল গড়ে তুলতে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ উপকরণের যথাযথ পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। CBTA পদ্ধতির কার্যকর প্রয়োগের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের বাস্তব কর্মদক্ষতা মূল্যায়ন এবং প্রশিক্ষণের গুণগত মান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন আইসিএওর সিনিয়র ইনস্ট্রাক্টর ক্যাপ্টেন মোস্তফা হুম্মাদি।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement