ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নেতানিয়াহু সরকারকে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা: বিরোধী নেতা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:০৮ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইসরায়েলের ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান বলেছেন, ভোটাররা বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে প্রত্যাখ্যান করেছেন।  মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রাথমিক বুথফেরত জরিপের ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ইয়ার গোলান বলেন, ‘ইসরায়েলে প্রকৃত পরিবর্তনের সরকার গঠনের ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাই না।’ তাদের দল সব অংশীদারের সঙ্গে কাজ করতে, মতপার্থক্য দূর করতে এবং দায়িত্ব নিতে প্রস্তুত।

এদিকে বিরোধী জোটের ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট বলেছেন, প্রাথমিক বুথফেরত জরিপের ফল নেতানিয়াহু ও তার সরকারের প্রতি মানুষের ‘সম্পূর্ণ অনাস্থা’ প্রকাশ করছে। ইসরায়েলের চ্যানেল ১২-কে তিনি বলেন, ফল চূড়ান্ত হলে তা দেশটির মূলধারার ইহুদিবাদী সংখ্যাগরিষ্ঠের বিজয় হবে।

আইজেনকোট আরও বলেন, জনগণের ইচ্ছা বাস্তবায়নে তিনি কাজ করবেন। নেতানিয়াহু সরকারকে সরিয়ে যত দ্রুত সম্ভব জাতীয় সংহতির ভিত্তিতে একটি ইহুদিবাদী সরকার গঠন করতে চান তিনি।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডভ ওয়াক্সম্যানও প্রাথমিক জরিপের ফল নিয়ে বিশ্লেষণ করেছেন। 

ইসরায়েলের রাজনীতি ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতবিষয়ক এই বিশেষজ্ঞ আল-জাজিরাকে বলেন, জরিপের ফল সঠিক হলে নেতানিয়াহুর পক্ষে প্রধানমন্ত্রী হিসেবে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

ইসরায়েলের চ্যানেল ১৩-এর প্রক্ষেপণের বরাত দিয়ে ওয়াক্সম্যান বলেন, বুথফেরত জরিপে নেতানিয়াহুর লিকুদ পার্টি সবচেয়ে বেশি আসন পেলেও তার ডানপন্থী ও ধর্মীয় জোটের সম্মিলিত আসনসংখ্যা কমে ২০২২ সালের নির্বাচনের ৬৪ থেকে এবার সম্ভাব্য ৫০-এ নেমে এসেছে। এতে পরবর্তী সরকার গঠন করা নেতানিয়াহুর জন্য অত্যন্ত কঠিন হবে।

ওয়াক্সম্যান আরও বলেন, নেতানিয়াহুবিরোধী জোট প্রাথমিক জরিপে ৫৩টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে তারাও পিছিয়ে রয়েছে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement