ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণ, নেসেটে একক সরকারে অনিশ্চয়তা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:০৮ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি


ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে আরব রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য সাফল্য ঘিরে দেশটির কয়েকটি আরব অধ্যুষিত শহরে শুরু হয়েছে উদ্‌যাপন। লোদ, কাফর মান্দা ও তাইয়িবে আতশবাজি ফুটিয়ে আনন্দ প্রকাশ করেছেন বাসিন্দারা।

ইসরায়েলি গণমাধ্যমের বুথফেরত জরিপের পূর্বাভাস অনুযায়ী, জয়েন্ট আরব লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট সম্মিলিতভাবে ১৮টি আসন পেতে পারে। এই পূর্বাভাস বাস্তব হলে ইসরায়েলের রাজনীতিতে আরব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নতুন গুরুত্ব পাবে।

এদিকে, নির্বাচনের ফল নির্ধারণে বিশেষ খামে জমা পড়া ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সামরিক বাহিনীর সদস্য, কূটনীতিক, চিকিৎসক ও নার্সসহ দায়িত্বের কারণে সাধারণ ভোটকেন্দ্রে যেতে না পারা ব্যক্তিদের ভোট এসব খামে জমা নেওয়া হয়। প্রতিবেদনে এ ধরনের খামের সংখ্যা প্রায় ছয় লাখ বলে উল্লেখ করা হয়েছে।

সাধারণত এসব ভোটের কারণে ফলাফলে বড় পরিবর্তন আসে না। তবে ভোটের পূর্বাভাসে পরিবর্তন দেখা যাওয়ায় চূড়ান্ত ফল নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

নির্বাচনে ইহুদি-ইসরায়েলি ভোটারদের সমর্থন প্রায় সমান দুই ভাগে বিভক্ত হওয়ার চিত্র উঠে এসেছে। রেকর্ডসংখ্যক ভোটার অংশ নিলেও কোনো রাজনৈতিক শিবির এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সরকার গঠনে প্রতিদ্বন্দ্বী শিবিরের কোনো সদস্যের সমর্থন আদায় কিংবা ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ফলে আরব দলগুলোর সম্ভাব্য আসনসংখ্যা সরকার গঠনের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর বক্তব্যের শেষাংশে বলেন, “ইসরায়েল চিরকাল থাকবে।” তিনি দাবি করেন, ইসরায়েল অতীতের মতো ভবিষ্যতেও শত্রুদের মোকাবিলা করতে সক্ষম হবে।

নিজের বক্তব্যে ইসরায়েলকে ‘গর্জনকারী সিংহ’ হিসেবে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, অতীতে যারা ইসরায়েলের কণ্ঠস্বর শোনেনি, ভবিষ্যতে তারাও সেই কণ্ঠস্বর শুনবে।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement