ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ক্যানসারে কাছে হার মানলেন অভিনেত্রী তুলনা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:২৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মাস ছয়েক আগে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকেই চলছিল চিকিৎসা। কিন্তু ফেরানো গেল না। ৩৯ বছর বয়সেই চলে গেলেন মৃত্যুর দেশে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মা আমেনা বেগম, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।

এরই মধ্যে তুলনার দাফনও সম্পন্ন হয়েছে। আমেনা বেগম জানান, শনিবার দুপুর ১২টার দিকেই তুলনাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা গেছে, তুলনা স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন। ঢাকার কয়েকটি হাসপাতালে তার চিকিৎসা করানো হয়েছিল। ২০ অক্টোবর করা হয় অস্ত্রোপচার। কিন্তু এর মধ্যেই তার শরীরে ক্যানসার ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছিল।

অস্ত্রোপচারের পর দুদিন তুলনার অবস্থা ভালোই ছিল। পরিবারের সঙ্গে কথা বলেছেন। কিন্তু শুক্রবার সকাল থেকেই তার অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার হার্ট অ্যাটাকও হয়। এরপর আর তাকে বাঁচানো যায়নি। রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

উল্লেখ্য, দেশের নন্দিত নাট্যকার ও নির্মাতা আব্দুল্লাহ আল মামুনের ভাই আব্দুল্লাহ আল হারুনের মেয়ে তুলনা। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় ও উপস্থাপনায় তিনি একটা সময় সরব ছিলেন। তার মৃত্যুতে শোবিজের অনেক সহকর্মী শোকপ্রকাশ করেছেন।

টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement