ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টার থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার মতিঝিল বিভাগের আওতাধীন বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মতিঝিল থানায় ১২ জন, পল্টন থানায় ১৪ জন, সবুজবাগ থানায় ৮ জন, খিলগাঁও থানায় ১৪ জন, রামপুরা থানায় ১২ জন, শাহজাহানপুর থানায় ১৩ জন এবং মুগদা থানায় ৫ জন রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
-টিএস