ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নুডুলস খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৫ সদস্যের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:৩০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার একটি গ্রামের বাড়িতে তিন শিশুসহ একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতের খাবারে নুডলস খাওয়ার পর তাদের মৃত্যু হয় বলে পরিবারের স্বজনেরা জানিয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, খাদ্যে বিষক্রিয়ায় এ ঘটনা ঘটে থাকতে পারে।

 নিহত ব্যক্তিরা হলেন- ৩৭ বছর বয়সী মহেশ, তার ৩৫ বছর বয়সী স্ত্রী ললিতা এবং তাদের তিন সন্তান। সন্তানদের মধ্যে দুই ছেলে- একজনের বয়স ১১ বছর, অন্যজনের তিন বছর এবং তাদের মেয়ের বয়স সাত বছর।

নয়ডা পুলিশের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় বাসিন্দা এবং নিহত দম্পতির মায়ের তথ্য অনুযায়ী, পরিবারটি শুক্রবার রাতে নুডলস খেয়েছিল। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের বাড়িটির সামনে জড়ো হওয়ার দৃশ্য একাধিক ভিডিওতে দেখা গেছে। পুলিশ জানায়, শনিবার সকালে তারা এ ঘটনা সম্পর্কে খবর পায়। এরপর জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি একটি অ্যাম্বুলেন্স, ফরেনসিক দল এবং খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে যায়।

গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার বলেন, ‘শুক্রবার রাতে রাতের খাবার খাওয়ার পর তাঁরা বিশ্রাম নিচ্ছিলেন এবং বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন বলে মনে হচ্ছিল। আমরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের সেভাবেই পড়ে থাকতে দেখি। কী পরিস্থিতিতে ঘটনাটি ঘটেছে, তা আমরা এখনো তদন্ত করছি এবং পরিবারটির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছি।’

নয়ডা পুলিশের বিবৃতিতে বলা হয়, একটি তদন্তকারী দল ও ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করছে এবং বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহ করছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

অভি
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement