ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দেশ গঠনে রাজনৈতিক সঙ্গীদের সহযোগিতা চাইলেন মোয়াজ্জেম হোসেন আলাল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:২১ পিএম
X
Advertisement

বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং বিভক্তি কাটিয়ে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পালনে বিএনপি সরকারকে বিভিন্ন গোষ্ঠীর কারণে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এ পরিস্থিতিতে অতীতে রাজপথের আন্দোলন-সংগ্রামে একসঙ্গে থাকা রাজনৈতিক শক্তিগুলোর সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জনঅধিকার পার্টি আয়োজিত ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, রাজনীতি যেন কখনো রাজার মতো না হয়, সে বিষয়ে জনঅধিকার পার্টি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তিনি আশা করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্রের উত্তরণ, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও দেশ গঠনে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জনঅধিকার পার্টির প্রতি আহ্বান জানিয়ে আলাল বলেন, দেশ গঠনের কর্মকাণ্ডে প্রয়োজনে ডাকলে যেন দলটির সহযোগিতা পাওয়া যায়। এ ক্ষেত্রে দলটির দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে হেমন্ত মুখোপাধ্যায়ের একটি জনপ্রিয় গানের প্রসঙ্গ টেনে আলাল বলেন, একসময় সব কথা বলা হলেও কিছু কথা বলা বাকি থেকে যায়। মনের কথা বলতে গিয়ে অনেক সময় থেমে যেতে হয়- গানের এই ভাবনার মধ্য দিয়ে তিনি নিজের বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং ছাত্রদলের সহসভাপতি চিকিৎসক তৌহিদুল ইসলাম আউয়ালসহ অনেকে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement