ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:১১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

হুথিদের হামলার কারণে বন্ধ হয়ে আছে সৌদি আরবের রিয়াদের কিং খালেদ বিমানবন্দর। এতে করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দরে যাত্রার অপেক্ষায় থাকা আরও ১৮ ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) দুপুরে বেবিচকের জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়। 

এর আগে গত তিন দিন থেকে আজ সকাল পর্যন্ত ১০টা ফ্লাইট বাতিল করা হয়। এ নিয়ে মোট ২৮টি ফ্লাইট বাতিল করা হলো। এতে করে শাহজালাল বিমানবন্দরে আটকা পড়েছেন ৪৮৫১ যাত্রী। 

বেবিচক জানায়, যেহেতু রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম এখনও চালু হয়নি, তাই এই ফ্লাইটগুলো বাতিল করা হয়। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমানের চারটি, ইউএস-বাংলার দুটি, সৌদি এয়ারলাইনসের তিনটি, রিয়াদ এয়ারের তিনটি এবং ইন্ডিগো এয়ারলাইনসের ১৬টি। 

রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম চালু হলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানায় বেবিচক।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement