ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফায়ার সার্ভিসে বদলি-পদায়নে নতুন নীতিমালা, একই কর্মস্থলে সর্বোচ্চ তিন বছর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১:৫৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‎
‎
‎
‎ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়ন ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, সাধারণভাবে একই কর্মস্থলে একটানা তিন বছরের বেশি দায়িত্ব পালন করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা যাবে।
‎
‎‘অগ্নিনির্বাপণ ও বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের কর্মচারীদের বদলি ও পদায়ন নীতিমালা, ২০২৬’ শীর্ষক এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হয়েছে। নতুন নীতিমালার মাধ্যমে ২০২৩ সালের নীতিমালা এবং এর ২০২৪ সালের সংশোধনী বাতিল করা হয়েছে।
‎
‎নতুন নীতিমালায় বদলি ও পদায়নের ক্ষমতা কর্মকর্তা-কর্মচারীদের গ্রেড অনুযায়ী ভাগ করা হয়েছে। পঞ্চম গ্রেড ও তার ঊর্ধ্বের কর্মচারীদের বদলি ও পদায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর ষষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এ দায়িত্ব পালন করবে ফায়ার সার্ভিস অধিদপ্তর।
‎
‎বদলির ক্ষেত্রে কর্মীদের জ্যেষ্ঠতা, শৃঙ্খলা ও দক্ষতার বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। পাশাপাশি প্রশাসনিক প্রয়োজন অনুযায়ীও বদলি করা যাবে। ফলে একই কর্মস্থলে তিন বছর পূর্ণ হওয়ার আগেও বিশেষ প্রয়োজনে কোনো কর্মকর্তা-কর্মচারীকে অন্যত্র পদায়ন করা সম্ভব হবে।
‎
‎নিজ জেলায় পদায়নের ক্ষেত্রেও নির্দিষ্ট বিধিনিষেধ রাখা হয়েছে। ১২তম গ্রেড ও তার ঊর্ধ্বের কর্মচারীদের নিজ জেলায় বদলি বা পদায়ন করা যাবে না। তবে ১৩তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা নিজ উপজেলা বাদে নিজ জেলার মধ্যে স্থায়ী ঠিকানার কাছাকাছি দপ্তর বা স্টেশনে পদায়নের সুযোগ পাবেন।
‎
‎নিজ জেলায় পদ খালি না থাকলে সংশ্লিষ্ট কর্মচারীকে নিজ বিভাগের অন্য জেলায় পদায়নের বিষয়টি বিবেচনা করা হবে। সেখানেও সুযোগ না মিললে পার্শ্ববর্তী বিভাগের স্থায়ী ঠিকানার কাছাকাছি কোনো দপ্তর বা স্টেশনে পদায়নের ব্যবস্থা নেওয়া যেতে পারে।
‎
‎দুর্গম এলাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্যও আলাদা বিধান রাখা হয়েছে। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা এবং হাওর, দ্বীপ ও চর উপজেলায় স্থায়ী বাসিন্দা নন—এমন কর্মচারীদের ক্ষেত্রে দুই বছরের বেশি কর্মকাল হলে বদলি বা পদায়নের বিধান রাখা হয়েছে। তবে প্রশাসনিক প্রয়োজনে এ সময়সীমার আগেও বদলি করা যাবে।
‎
‎নীতিমালায় বদলি ও পদায়নের প্রস্তাব যথাযথ প্রশাসনিক প্রক্রিয়ায় উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ)-এর মাধ্যমে প্রস্তাব মহাপরিচালকের কাছে পাঠাতে হবে।
‎
‎নতুন নীতিমালার মাধ্যমে ফায়ার সার্ভিসের বদলি ও পদায়ন কার্যক্রমে শৃঙ্খলা প্রতিষ্ঠা, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত এবং কর্মীদের পদায়ন প্রক্রিয়া আরও সুশৃঙ্খল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎
‎ এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement