ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কম খরচে আধুনিক চিকিৎসা সেবায় প্রশংসিত ডা. রোকসানা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৪:১৭ পিএম আপডেট: ০৯.১০.২০২৬ ৪:২৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দীর্ঘদিন জরায়ু টিউমার নিয়ে ভুগছিলেন টেকনাফের দরিদ্র নারী মনোয়ারা বেগম। আর্থিক সংকটের কারণে চিকিৎসা নিতে পারছিলেন না তিনি। শেষে অবস্থার অবনতি হলে শরনাপন্ন হন ডা. রোকসানা আকতারের।  আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনায় নিয়ে বাড়িয়ে দেন সহায়তার হাত। নিজ দায়িত্বে অপারেশনসহ পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে মনোয়ারা সুস্থ হয়ে চিকিৎসকের সঙ্গে দেখা করতে এসে আবেগঘন প্রতিক্রিয়া জানান।

শুধু মনোয়ারা নয়, কক্সবাজারের নিম্ন-মধ্যবিত্ত ও অসহায় প্রসূতি মায়েদের কাছে দিন দিন আস্থার প্রতীক হয়ে উঠছেন কক্সবাজার ইউনিয়ন হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোছা. রোকসানা আকতার। কম খরচে প্রসূতিসহ গাইনি চিকিৎসাসেবা দিচ্ছেন তিনি।  নরমাল ডেলিভারি  থেকে শুরু করে সিজার সবই হচ্ছে কম খরচে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রসূতি রোগীদের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা করে তিনি তুলনামূলক কম খরচে আধুনিক ও মানসম্পন্ন সেবা দিচ্ছেন। 

ডা. রোকসানা আকতার বলেন, "অর্থের অভাবে যেন কোনো অসহায় মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন-এই চিন্তা থেকেই আমি সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছি। নানা অপপ্রচার ও হুমকি এলেও মানুষের জন্য এ কাজ অব্যাহত রাখতে চাই।"

স্থানীয় রোগী ও স্বজনদের মতে, স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার এ উদ্যোগ প্রসূতি মায়েদের জন্য আশার সঞ্চার করেছে।

এএইচ সেলিম/ টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement