ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ব্যবসায়িক অনুদান পাবেন ১৪৭২ নারী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৮:০৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নাধীন ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ২৪ জেলার ৭২টি উপজেলার দৈবচয়নের মাধ্যমে নির্বাচিত ১ হাজার ৪৭২ নারীকে এককালীন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান দেবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

নারী উদ্যোক্তা তৈরি ও তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ডব্লিউএফপির নিজস্ব তহবিল থেকে চেঞ্জিং লাইভস ট্রান্সফরমেশন ফান্ডের (সিএলটিএফ) মাধ্যমে এ অনুদান দেওয়া হবে। নির্বাচিত উপকারভোগীরা ভিডব্লিউবি কার্যক্রমের নিয়মিত সহায়তার পাশাপাশি এ অর্থ পাবেন।

মহিলা বিষয়ক অধিদপ্তর জানিয়েছে, জুলাই ২০২৫ থেকে জুন ২০২৭ চক্রের ভিডব্লিউবি ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের বেজলাইন ও এন্ডলাইন জরিপের অংশ হিসেবে দৈবচয়নের ভিত্তিতে ১ হাজার ৪৭২ জন উপকারভোগীকে নির্বাচন করা হয়েছে।

অনুদানের অর্থ প্রকৃত উপকারভোগীদের নিজস্ব বিকাশ নম্বরে পাঠানো এবং অর্থ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচিত নারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিকাশ নম্বর যাচাই করা হবে। এ বিষয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদনও নেওয়া হয়েছে।

গত ৫ অক্টোবর মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি শাখা থেকে ২৪ জেলার সংশ্লিষ্ট উপ-পরিচালক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের এ যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচিত ১ হাজার ৪৭২ জন উপকারভোগীর এনআইডি ও বিকাশ নম্বর যাচাই করে সাত কার্যদিবসের মধ্যে যাচাই করা তথ্যের হার্ড কপি ও সফট কপি মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি শাখায় পাঠাতে হবে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement