ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিএমএসএমই নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের জন্য আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত
✎ প্রেস বিজ্ঞপ্তি
⏲ প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৯:০৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এসএমই ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশনের উদ্যোগে ৪ অক্টোবর ২০২৬ তারিখে রংপুরে CMSME নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের জন্য ‘Acceleration Program on Financial Literacy for CMSME Women Entrepreneurs and Awareness on Formal Remittance Channels for Wage Earners’ শীর্ষক একটি কর্মসূচির আয়োজন করা হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মসিউল উদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, রংপুর জোনের নির্বাহী পরিচালক জনাব মো: সালাহউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উক্ত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংক, রংপুরের অতিরিক্ত পরিচালক জনাব মো: আলমগীর, যুগ্ম পরিচালক জনাব হরুক আহমেদ লিটন ও স্বপন কুমার রায়, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির কৃষি বিনিয়োগ ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রধান জনাব মো: আব্দুর রহিম, ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি জনাব মো: ইব্রাহিম হোসেন, রংপুর শাখার ব্যবস্থাপক জনাব মো: করিমুল্লাহ, ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্টের প্রধান জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসাইনসহ নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের এভিপি জনাব মো: মঞ্জুর রহমান।

কর্মসূচিতে CMSME খাতের নারী উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা, ব্যাংকিং সেবা গ্রহণ, আনুষ্ঠানিক আর্থিক চ্যানেল ব্যবহারের গুরুত্ব এবং বৈধ পথে প্রবাসী আয় দেশে পাঠানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে আর্থিক জ্ঞান বৃদ্ধির ওপর বিস্তারিত আলোচনা করা হয়।

তাছাড়া কর্মসূচির মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করা, তাঁদের আর্থিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ ও আনুষ্ঠানিক রেমিট্যান্স চ্যানেল সম্পর্কে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে CMSME খাতের উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এসএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement