ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে জখম
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১:০৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

 খুলনায় দুর্বৃত্তদের হামলায় মো. ইকবাল শেখ (৩৫) নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ ও জখম হয়েছেন। রবিবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে নগরীর লবণচরা থানার হঠাৎ বাজার এলাকার ইসলামপাড়া প্রথম গলির সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত ইকবালকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি ওই এলাকার বাসিন্দা ইকলাস শেখের ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আলামিন শেখের ছেলে মো. আবির শেখের সঙ্গে ইকবালের মেয়ের বিয়ে হয়েছিল। তিন-চার মাস আগে ইকবাল তাঁর মেয়েকে ওই সংসার থেকে ফিরিয়ে আনেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও আবির ইকবালের ওপর হামলা চালিয়েছিল বলে স্থানীয়দের দাবি।

রবিবার সকালে ব্যক্তিগত কাজে ইসলামপাড়ার বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর আবির, শাওনসহ আরও কয়েকজন ইকবালের ওপর হামলা চালায়। হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার করে বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় হামলাকারীদের ছোড়া একটি গুলি ইকবালের বাঁ পায়ের হাঁটুর ওপরের অংশে বিদ্ধ হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁর পায়ের নিচের অংশ ও গোড়ালিতে কোপ দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, হামলায় জড়িত আবির স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর সঙ্গে যুক্ত। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

লবণচরা থানার ওসি (তদন্ত) মো. শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আহত ইকবাল শঙ্কামুক্ত রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ইকবাল শেখ খুলনা নগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক পদে রয়েছেন।

 
 সৈকত মোঃ সোহাগ/ এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement