ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শাহজালালে বিমানকর্মীর কোমর ও বেল্টে মিললো এক কেজি সোনা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৩:৩৩ পিএম
X
Advertisement

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৫০ গ্রাম সোনাসহ বাংলাদেশ বিমানের এক কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। এ ঘটনায় এক যাত্রীকেও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে বিমানবন্দরের এভসেক ও অন্যান্য গোয়েন্দা সংস্থার অভিযানে তাদের আটক করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট জানায়, অভিযানে বিমানের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। তার শার্টের পকেট ও কোমরের বেল্টে টিস্যুতে মোড়ানো অবস্থায় ৯টি সোনার বার পাওয়া যায়। এসব সোনার মোট ওজন এক কেজি ৪৯.৪০ গ্রাম। যার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

কাস্টমস জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিমানের কর্মী ওবায়দুর রহমানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট একজন যাত্রীকেও আটক করা হয়েছে।

এ ঘটনায় বিমানের কর্মী ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনের অধীনে কার্যক্রম চলমান রয়েছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement