ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দেশকে আমরা কখনো অনিশ্চয়তার দিকে যেতে দেব না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:০৭ পিএম আপডেট: ০১.১০.২০২৬ ৪:১০ পিএম
X
Advertisement

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, ধর্ম যার যার, কিন্তু দেশটা সবার। কোনোভাবেই দেশটাকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। দেশকে আমরা কখনো অনিশ্চয়তার দিকে যেতে দেব না এবং ফ্যাসিস্টদের হাতেও তুলে দেব না।

বুধবার রাতে ভান্ডারিয়া পৌরসভা অডিটোরিয়ামে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় ইমাম সমিতি ভান্ডারিয়া শাখা আয়োজিত ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, ইসলাম ধর্মের নাম ভাঙিয়ে কিছু দল এখনো অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিএনপি দেশকে এগিয়ে নিতে নানা কর্মসূচি বাস্তবায়ন করলেও প্রতিপক্ষরা হিংসাত্মক মনোভাব দেখাচ্ছে।

তিনি উল্লেখ করেন, ২০ বছর পর দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে এবং জনগণ দেশ পরিচালনার জন্য আগামী পাঁচ বছরের ম্যান্ডেট দিয়েছে। বর্তমান সরকারের আমলে কৃষকেরা সহজ শর্তে সহায়তা পাবেন, মা-বোনেরা ফ্যামিলি কার্ড পাবেন এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে।

দেশকে যারা ষড়যন্ত্র ও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে চায়, ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ভান্ডারিয়া শাখার সভাপতি মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, ইমাম সমিতির উপদেষ্টা মাওলানা আবদুস জলিল এবং ইসলামি কমপ্লেক্স ও তাফসির কমিটির সদস্যসচিব জুলফিকার হায়দার হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আ. মান্নান হাওলাদার, সদস্যসচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ জোমাদ্দার এবং উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শামীম হাওলাদার। অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement