ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাতের আঁধারে ৮ হাজার পানগাছ কেটে ফেলার অভিযোগ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫:২৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার একটি খাসিয়া পুঞ্জিতে রাতের আঁধারে নয়টি পরিবারের ৮ হাজারের বেশি পানগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের নার্সারি খাসিয়া পুঞ্জির পানজুমে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে জুমে গিয়ে পানগাছ কেটে ফেলার বিষয়টি দেখতে পান পুঞ্জির বাসিন্দারা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে জুমের বিস্তীর্ণ এলাকার পানগাছগুলো কেটে দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্র জানায়, লিকিন খংপ্ডা, পাইলা পতাম, নাসরিন পতাম, জনি পতাম, নিস্তার পাটুয়াট, শিউলি আজিম, টিউনি আজিম, ডিমান পতাম ও মাসার তংপের পরিবারের পানজুমে হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাছের সংখ্যা ৮ হাজারের বেশি বলে দাবি করেছেন পুঞ্জির বাসিন্দারা। একটি পানগাছ থেকে ফলন পেতে প্রায় চার বছর পরিচর্যা করতে হয় বলেও জানান তারা।

ক্ষতিগ্রস্ত পানজুমের মালিক নাসরিন পতাম বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তারা জানেন না। তবে পরিকল্পিতভাবে পানগাছগুলো কেটে ফেলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। নার্সারি খাসিয়া পুঞ্জির মান্রী (প্রধান) জনি পতাম বলেন, পান চাষই পুঞ্জির অধিকাংশ পরিবারের প্রধান জীবিকার উৎস। এ ঘটনায় নয়টি পরিবারের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খাসিয়া পুঞ্জির বাসিন্দাদের সংগঠন কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং ঘটনার তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন। তিনি পুঞ্জিবাসীদের জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপেরও দাবি করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ফেরার পর বিস্তারিত জানা যাবে।

এসএস/এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement