ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফকিরহাটে স্বামীর ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রীর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫:৩০ পিএম আপডেট: ০১.১০.২০২৬ ৫:৩১ পিএম
X
Advertisement

বাগেরহাটের ফকিরহাটে স্বামীর ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় গলার ওড়না পেঁচিয়ে সালমা আক্তার (৩৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় তার স্বামী মো. জাহাঙ্গির আলম ভ্যানটি চালাচ্ছিলেন।

সালমা আক্তার ফকিরহাট উপজেলার উত্তরপাড়া গ্রামের ভ্যানচালক মো. জাহাঙ্গির আলমের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার পর জাহাঙ্গির আলম তার স্ত্রীকে নিয়ে অটোভ্যানে করে বাড়ি থেকে ফকিরহাট সদর বাজারের দিকে যাচ্ছিলেন। উপজেলার ব্র্যাকের মোড় এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত সালমা আক্তারের গলায় থাকা ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে শ্বাসরুদ্ধ হয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ১০টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক সালমা আক্তারকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এএ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement