নড়াইল শহরের চিত্রা সেতুর পূর্ব পাশে সীমাখালী এলাকায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সেটিও প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর পরিচয় ও মৃত্যুর কারণ শনাক্তে পুলিশ কাজ করছে।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
জেবি/এফএস