ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রাইম ব্যাংক অটো ফেস্টে বিওয়াইডি গাড়ি কেনায় বিশেষ সুবিধা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গ্রাহকদের বিওয়াইডি গাড়ির আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন সুবিধা সরাসরি দেখার এবং অভিজ্ঞতা নেওয়ার সুযোগ দিতে প্রাইম ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বে ‘প্রাইম ব্যাংক অটো ফেস্ট’ আয়োজন করেছে বিওয়াইডি বাংলাদেশ। সম্প্রতি প্রাইম ব্যাংকের গুলশান শাখায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে প্রাইম ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও হেড অব কনজুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও হেড অব সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী উপস্থিত ছিলেন। বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের এবং অফলাইন ও চ্যানেল মার্কেটিং লিড এস এম সাজ্জাদ হোসেনও অনুষ্ঠানে উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান।

অটো ফেস্টে আগত অতিথিরা বিওয়াইডির বিভিন্ন মডেলের গাড়ি টেস্ট ড্রাইভের সুযোগ পান। এ সময় তারা ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি মডেল ‘বিওয়াইডি সিলায়ন-৬’ ও ‘বিওয়াইডি সিল-৫’ এবং ফুল ইলেকট্রিক মডেল ‘বিওয়াইডি অ্যাটো ৩’ চালিয়ে দেখেন। টেস্ট ড্রাইভের মাধ্যমে অতিথিরা গাড়িগুলোর আধুনিক প্রযুক্তি, কর্মক্ষমতা ও ড্রাইভিং অভিজ্ঞতা সম্পর্কে সরাসরি ধারণা নেন।

বৈদ্যুতিক গাড়িকে আরও সহজলভ্য করতে অটো ফেস্টে বিভিন্ন অফারের পাশাপাশি গাড়ি বুকিংয়ের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেওয়া হয়। এ আয়োজনে গাড়ি বুকিং দেওয়া ক্রেতাদের জন্য প্রাইম ব্যাংকের অটো লোনের আওতায় ৮ দশমিক ৯৯ শতাংশ বিশেষ সুদ হারে ঋণ নেওয়ার সুযোগ ছিল। অটো ফেস্ট শেষ হলেও নির্দিষ্ট সময় পর্যন্ত এ বিশেষ সুদের হার কার্যকর থাকবে।

প্রাইম ব্যাংকের সঙ্গে এ অংশীদারিত্ব নিয়ে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “এই চুক্তির মাধ্যমে বিওয়াইডি গাড়ির আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও অভিজ্ঞতা আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।”

আগ্রহীদের নিউ এনার্জি ভেহিকল (এনইভি) চালিয়ে দেখার পাশাপাশি সহজ অর্থায়ন সুবিধা দেওয়ার লক্ষ্যেই বিওয়াইডি বাংলাদেশ ও প্রাইম ব্যাংক যৌথভাবে এ অটো ফেস্টের আয়োজন করে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের যৌথ উদ্যোগ দেশে আধুনিক বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার আরও সহজ ও সাশ্রয়ী করতে ভূমিকা রাখতে পারে।

-টিএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement