ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জনতা ব্যাংকে ‘অ্যাসাইন-লাইয়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটি’র সভা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে ‘অ্যাসাইন-লাইয়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটি’ (অ্যালকো)-র এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত উক্ত সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম ও মো. নূরুল হুদাসহ মহাব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট উপ-মহাব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মো. মজিবর রহমান বর্তমান বাস্তবতার নিরিখে সুনির্দিষ্ট কর্মকৌশল প্রণয়নের তাগিদ দেন। তিনি স্বল্প সুদের আমানত সংগ্রহ ত্বরান্বিত করার পাশাপাশি ই-চালান, বাংলা কিউআর কোডের (QR Code) ব্যবহার বৃদ্ধি এবং সিএমএসএমই (CMSME) খাতে অর্থায়ন বাড়ানোর জন্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।

একই সঙ্গে ব্যাংকের আর্থিক ভারসাম্য বজায় রাখতে শ্রেণীকৃত ঋণ আদায় কার্যক্রম আরও জোরালো করার নির্দেশ দেন তিনি। সভায় ঋণঝুঁকি কমাতে এবং অবলোপনকৃত ঋণ পুনরুদ্ধারে কঠোর ভূমিকা রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। ব্যাংকের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement