
সংগৃহীত ছবি
নতুন অর্থবছরের শুরুতেই বিদেশি ঋণ পরিশোধের চাপ বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে বিভিন্ন দেশের ঋণদাতা ও সংস্থাকে মোট ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
গত অর্থবছরের একই সময়ে বিদেশি ঋণ পরিশোধ হয়েছিল ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার।
পরিশোধ করা অর্থের বড় অংশ গেছে মূল ঋণের কিস্তিতে। জুলাই-আগস্টে মূল ঋণ হিসেবে পরিশোধ করা হয়েছে ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার। আর ঋণের সুদ পরিশোধে ব্যয় হয়েছে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার।
অন্যদিকে, অর্থবছরের প্রথম দুই মাসে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিপরীতে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। একই সময়ে নতুন বিদেশি ঋণের প্রতিশ্রুতি এসেছে ২৪ কোটি ডলারের।
আগের অর্থবছরের প্রথম দুই মাসে নতুন ঋণের প্রতিশ্রুতি ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার। সে হিসাবে নতুন ঋণের প্রতিশ্রুতিতে এবার কিছুটা কমেছে।
এফএস