ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মাইক্রো আরজিবি প্রযুক্তি নিয়ে দেশে স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫১ পিএম
X
Advertisement

দেশের বাজারে নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। মাইক্রো আরজিবি, ওএলইডি ও মিনি এলইডি ডিসপ্লের পাশাপাশি সিরিজটির কয়েকটি মডেলে রয়েছে সর্বাধুনিক এআই প্রযুক্তি।

গত দুই দশক ধরে টেলিভিশন প্রযুক্তিতে একের পর এক উদ্ভাবন নিয়ে এসেছে স্যামসাং। সেই ধারাবাহিকতায় নতুন এইচ-সিরিজে যুক্ত হয়েছে অত্যাধুনিক মাইক্রো আরজিবি প্রযুক্তি। এর মাধ্যমে বিশ্বের প্রথম আরজিবি প্রযুক্তিসমৃদ্ধ টেলিভিশন এখন বাংলাদেশের ক্রেতাদের জন্যও উন্মুক্ত।

ব্যবহারকারীদের ভিন্ন ভিন্ন চাহিদা বিবেচনায় নতুন এইচ-সিরিজে রাখা হয়েছে বিভিন্ন ক্যাটাগরির টিভি ও ডিসপ্লে প্রযুক্তি। লাইনআপের শীর্ষে রয়েছে প্রিমিয়াম মাইক্রো আরজিবি রেঞ্জ ‘আর৯৫এইচ’। পাশাপাশি রয়েছে ওএলইডি সিরিজ ‘এস৯৫এইচ’ ও ‘এস৮৫এইচ’। নিখুঁত কনট্রাস্ট ও দ্রুত রিফ্রেশ রেটের কারণে এসব টিভি সিনেমা দেখা ও গেমিংয়ের অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে।

স্পোর্টসপ্রেমীদের জন্য রয়েছে মিনি এলইডি মডেল ‘এম৭০এইচ’, যা ডায়নামিক সাউন্ডের মাধ্যমে খেলা দেখার অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করে। অন্যদিকে, দৈনন্দিন বিনোদনের জন্য ক্রিস্টাল ইউএইচডি ‘ইউ৮৫০০এইচ’ ও ‘ইউ৯০০০এইচ’ এবং এফএইচডি/এইচডি ‘এফ৬০০০এফ’ ও ‘এফ৫০০০এফ’ সিরিজে রয়েছে উন্নত রেজল্যুশন।

নতুন এইচ-সিরিজের অন্যতম প্রধান আকর্ষণ স্যামসাংয়ের মাইক্রো আরজিবি প্রযুক্তি। উন্নত এআই ইঞ্জিন এবং তুষারকণার চেয়েও ক্ষুদ্র লাল, সবুজ ও নীল লাইট চিপের সমন্বয়ে তৈরি এই প্রযুক্তি আরও উজ্জ্বল ছবি, নিখুঁত কনট্রাস্ট ও প্রাণবন্ত রং নিশ্চিত করে।

প্রযুক্তির পাশাপাশি টিভিগুলোর ডিজাইনেও গুরুত্ব দিয়েছে স্যামসাং। শিল্পকর্ম থেকে অনুপ্রাণিত সাবলীল নকশা আধুনিক লিভিং স্পেসের সঙ্গে সহজেই মানিয়ে যায়। গ্লেয়ার-ফ্রি স্ক্রিন কোটিংয়ের কারণে ঘরের বা বাইরের আলোর প্রতিফলন কমে যায়, ফলে দিনের যেকোনো সময় পরিষ্কার ও ঝকঝকে ছবি দেখা যায়।

গেমারদের জন্য নির্ধারিত মডেলগুলোতে রয়েছে ১৬৫ হার্জ রিফ্রেশ রেট। এনভিডিয়া জি-সিঙ্ক ও এএমডি ফ্রিসিঙ্ক সাপোর্ট স্ক্রিন টিয়ারিং কমিয়ে আরও স্মুথ গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করে। নির্দিষ্ট মডেলে থাকা মিনি এলইডি ব্যাকলাইট কম শক্তি খরচে উজ্জ্বল ছবি প্রদানে সক্ষম। এছাড়া এআই ফুটবল মোড রিয়েল-টাইম এআই বিশ্লেষণের মাধ্যমে ছবির মান স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করে এবং স্টেডিয়ামের শব্দকে আরও প্রাণবন্ত করে তোলে।

নতুন টিভি লাইনআপ উন্মোচন উপলক্ষে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “ব্যবহারকারীদের বাস্তব জীবনের প্রয়োজনকে গুরুত্ব দিয়েই আমরা ধারাবাহিকভাবে নতুন উদ্ভাবন নিয়ে আসছি। এর মাধ্যমে গত দুই দশক ধরে বিশ্বজুড়ে টিভি বাজারে আমাদের অবস্থান ধরে রেখেছি। বাংলাদেশে নতুন এইচ-সিরিজের মাধ্যমে আমরা উচ্চমানের টিভি প্রযুক্তিকে আরও সহজলভ্য ও উপভোগ্য করে তুলছি। এসব টিভি মানুষের প্রতিদিনের হোম এন্টারটেইনমেন্ট অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজ টিভি এখন দেশের বিভিন্ন অনুমোদিত স্যামসাং আউটলেট ও পার্টনার রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে।

-টিএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement