ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘শান্তিচুক্তি’ ভুলে ফের সংঘর্ষে ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১২ পিএম আপডেট: ২৭.০৯.২০২৬ ১:১৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

শান্তিচুক্তি ভুলে অতিতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবারো সংঘর্ষে জড়িয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর বেলা সাড়ে ১১টার দিকে আইডিয়াল কলেজের সামনে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। পরবর্তীতে দুপুর ১২টায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এ ঘটনায় সাইন্সল্যাবে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে বেলা ১১টার দিকে সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি নিয়োগের প্রতিবাদ জানিয়ে ঢাকা কলেজে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে থেকে সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী জানান, ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী হঠাৎ তাদের ওপর হামলা করে। তবে কী কারণে হামলা করা হয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় আইডিয়াল কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের মাথা ফেটে গেছে বলেও জানান তিনি।

ওই শিক্ষার্থী আরও জানান, আমরা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ করেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের ওপর হামলা করে। এ ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কায় আছি।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব বলেন, সাইন্সল্যাবে ঢাকা কলেজ আর আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে একটু উত্তেজনা ছিল। সেটা যাতে না হয়, এজন্য পুলিশ সাইন্সল্যাবে অবস্থান করছে। কোনো অঘটন যাতে না ঘটে এজন্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

তিনি আরও বলেন, উভয় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। শিক্ষার্থীরা কলেজের ভেতরে আছে। বাইরে থেকে কেউ যাতে কাউকে ঢিল বা পাথর নিক্ষেপ করতে না পারে, সেজন্য আমরা সতর্ক অবস্থান নিয়েছি। সাইন্সল্যাবে ৬০ জনের মতো পুলিশ আছে। নিউমার্কেট, কলাবাগান এবং ধানমন্ডি থানার পুলিশ আলাদা আলাদা স্থানে অবস্থান করছে।

জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এ সময় রাস্তায় একা পেয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে বেধড়ক পেটায়। সায়েন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে এ ঘটনা ঘটে।

হামলার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, একদল ইউনিফর্ম পরিহিত ছাত্র ফুটপাতে বসে থাকা আরেক ছাত্রকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছে। তারই মাঝে কয়েকজন হামলার শিকার ছেলেকে রক্ষা করার চেষ্টা করছেন। কিন্তু তারা কোনোভাবেই মানছে না। পরে ছেলেটিকে উদ্ধার করে অন্য পাশে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ নভেম্বর রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষ এড়াতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি শান্তিচুক্তি বা সমঝোতা হয়েছিল।

এসএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement