ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আদালতে হাজিরা শেষে পালালো শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরত নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজা নামে এক আসামি পালিয়ে গেছে।


রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, ওই আসামিকে সকাল ৬টা ৫০ মিনিটে কোর্ট পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছিল। আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে প্রিজন ভ্যান থেকে আসামি পালিয়ে যায়।


ওই কর্মকর্তা জানান, ফেরার পথে নাওজোর হাইওয়ে থানার কাছাকাছি কোনো একটি স্থানে টয়লেটে যাওয়ার কথা বলে আসামিকে ভ্যান থেকে নামানো হয়। পরে সেখান থেকে সে পালিয়ে যায় বলে পুলিশ সদস্যদের কাছ থেকে তারা জানতে পারেন।


কারাগার সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম আরও বলেন, আসামি তাদের হেফাজত থেকে বের হওয়ার পর ঘটনাটি ঘটেছে। তাই এ ঘটনায় পুলিশের পক্ষ থেকেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারাগার কর্তৃপক্ষের এ ঘটনায় কোনো সম্পৃক্ততা নেই।


চলতি বছরের ১৯ মে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজাকে গ্রেফতার করে পুলিশ।


এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর একবার পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়েছিল। সে সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করার তথ্য দিয়েছিল পুলিশ।


টিআইএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement