ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৫ পিএম
X
Advertisement

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুলো পানিতে পূর্ণ হয়ে বিভিন্ন সড়ক তলিয়ে গেছে। অনেক এলাকায় হাঁটুপানি পেরিয়ে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। খবর টাইমস অব ইসরায়েলের।

বন্যা পরিস্থিতির ঘোষণা ব্যাংককের ৫০টি জেলাতেই কার্যকর হয়েছে। এর ফলে স্থানীয় সংস্থাগুলো পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ক্ষমতা নিয়ে কাজ করতে পারবে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনের সময় বিতরণের জন্য ১০ লাখ বালুর বস্তা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্কুলে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে নতুন করে বৃষ্টি না হলে জমে থাকা পানি পুরোপুরি নামতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। বৃহস্পতিবার বিকেল থেকে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে ভারী বৃষ্টির কারণে ব্যাংককের বিস্তৃত খাল নেটওয়ার্কের পানি বেড়ে আশপাশের বাড়িঘর, রেস্তোরাঁ, দোকান ও সরু গলিতে ঢুকে পড়েছে। শনিবার নগরীর বেশ কয়েকটি প্রধান সড়কও পানিতে তলিয়ে যায়। কোথাও হাঁটুসমান, আবার কোথাও উরুসমান পানির মধ্য দিয়ে বাসিন্দাদের চলাচল করতে দেখা গেছে।

এ পরিস্থিতিতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে ২০১১ সালে থাইল্যান্ডজুড়ে ভয়াবহ বন্যায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হন। ওই বন্যায় দেশটির লাখ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

-টিএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement