ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা, ইসলামাবাদে কঠোর নিরাপত্তা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৫ পিএম
X
Advertisement

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সম্ভাব্য পদযাত্রাকে ঘিরে ইসলামাবাদে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সীমিত, জনসমাবেশে নিষেধাজ্ঞা এবং বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েনের ফলে রাজধানীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

শুক্রবার পিটিআই নেতারা আলোচনা করেন, আগামী রোববার থেকে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা শুরু করা হবে কি না। দলের একাংশ রোববার থেকেই ধীরে ধীরে রাজধানীর দিকে অগ্রসর হওয়ার পক্ষে মত দিয়েছে। তবে অন্য একটি অংশ কর্মসূচি আগামী সপ্তাহ পর্যন্ত পিছিয়ে দেওয়ার প্রস্তাব করেছে।

ইমরান খান ২০২৩ সালে দুর্নীতির মামলায় কারাদণ্ড পাওয়ার পর থেকে কারাগারে রয়েছেন। তার কারাবাসের পরিবেশ, চিকিৎসা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিয়ে পিটিআই দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে। দলটির অভিযোগ, তাকে একাকী রাখা হয়েছে এবং কয়েক মাস ধরে তার চিকিৎসা ও স্বজনদের সঙ্গে যোগাযোগ সীমিত করা হয়েছে।

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বলেছেন, ইমরান খানের কারাগারের পরিস্থিতির উন্নতি এবং মামলাগুলোতে ন্যায্য শুনানির সুযোগ নিশ্চিত না হলে তারা পদযাত্রা করবেন।

পিটিআইয়ের অভিযোগ, বিক্ষোভ ঠেকাতে সরকার ইসলামাবাদ কার্যত অবরুদ্ধ করেছে এবং দলের নেতাদের আটক করছে। দলটির দাবি, ইতোমধ্যে কয়েক ডজন নেতা ও সাবেক মন্ত্রীকে আটক করা হয়েছে। গত সোমবার ইমরান খানের তিন বোনকেও আটক করা হয়।

রাজধানীতে প্রায় ২২ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। সড়ক বন্ধ করতে এক হাজারের বেশি কনটেইনার বসানো হয়েছে। খাইবার পাখতুনখাওয়াতেও অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং পেশোয়ার-ইসলামাবাদ মহাসড়কের কিছু অংশ বন্ধ রাখা হয়েছে।

এর আগে পিটিআইয়ের বিভিন্ন বিক্ষোভে দলটির সমর্থকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এবারও বড় ধরনের জমায়েত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement