ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৯ পিএম
X
Advertisement

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের ১০ জেলায় নতুন করে পাঁচজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর ফলে চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। তবে সরকারি হিসাবের বাইরে মৃতের সংখ্যা কয়েক গুণ বেশি বলে সংশ্লিষ্টদের ধারণা। এছাড়া ডেঙ্গুর সংক্রমণ ও প্রকোপ প্রতিদিনই বাড়ছে।

শনিবার স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩০২ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৮১৮ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৪১ জন রোগী।

এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে মোট ২৯৯ জন রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, খুলনা জেলায় ডেঙ্গু সংক্রমণের হার সবচেয়ে বেশি। এ জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ৬৬২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৬১ জন।

এসএস /আরএন

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement