ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থায়ন ত্বরান্বিত করতে চীনের উদ্যোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ পিএম
X
Advertisement

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়ন ত্বরান্বিত করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে চীনা প্রতিনিধিদল। একই সঙ্গে বিকল্প ঋণদাতা হিসেবে চীনের শানডং প্রদেশের দুটি শীর্ষস্থানীয় ব্যাংক প্রকল্পটিতে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার সেতু ভবনে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পের অর্থায়ন, নির্মাণকাজের অগ্রগতি এবং অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জ পার্কের পাশের আপ-র‌্যাম্পের নির্মাণকাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রকল্পের টোল প্লাজাগুলোতে দ্রুত আরএফআইডিভিত্তিক ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালুর উদ্যোগ নিতে চীনা প্রতিনিধিদলকে অনুরোধ করা হয়েছে।

প্রকল্পের নির্মাণকাজের গতি বাড়াতে অতিরিক্ত জনবল নিয়োগের নির্দেশও দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট কাজ শেষ করতে সময়ভিত্তিক কর্মপরিকল্পনা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকাবাসী যাতে দ্রুত প্রকল্পটির সুফল পায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত ও কার্যকরী সহায়তা অব্যাহত থাকবে।

-টিএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement