ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজারে
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে একটি বড় আকৃতির ইলিশ ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। ইলিশটির ওজন ২ কেজি ৭৫০ গ্রাম। বৃহস্পতিবার ( ২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মতিরহাট মাছঘাটে জেলে ফারুক মাঝি এ মাছটি বিক্রি করেন। 

মতিরহাট ঘাটের আড়তদার ইব্রাহীম খোকন জানান, ঘাট এলাকার স্থানীয় জেলে ফারুক মাঝি এক সপ্তাহ পর বঙ্গোপোসাগর থেকে ফিরে প্রায় দেড় লাখ টাকার ইলিশ বিক্রি করেন। যার মধ্যে এ ইলিশটি পৃথকভাবে ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়। ঢাকার মাছ ব্যবসায়ী বাহার মিয়া মাছটি কিনে নেন। 

ব্যবসায়ী বাহার মিয়া জানান, তিনি এখান থেকে ইলিশ কিনে ঢাকার বাজারে বিক্রি করেন। বড় ইলিশটি কমপক্ষে ১ থেকে ২ হাজার লাভে বিক্রি করা যাবে। ঢাকার ব্যবসায়ীরাও আরও লাভ করতে পারে। এ রকম বড় সাইজের একটি ইলিশের দাম ঢাকার বাজারে প্রায় ১৬ থেকে ১৭ হাজার টাকায় বিক্রি হয়ে থাকে। 

বাহার মিয়া বলেন, ছোট মাছে কেজি প্রতি লাভ হয় ৫০ থেকে ১০০ টাকা। কিন্তু বড় ইলিশে ভালো লাভ করা যায়। 

স্থানীয় আড়তদার আনোয়ার হোসেন জানান, নদীতে ইলিশ কমে গেছে। অন্যদিকে তেলের দাম বৃদ্ধি পাওয়াতে জেলেদের এখন মাছ শিকার কঠিন হয়ে পড়েছে। সাগরের জেলেরা মোটামুটি ইলিশ পায়।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝