
সংগৃহীত ছবি
রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের উপায় নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত কাঠামোর সদস্য বারহাম সালিহ।
বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনসহ চলমান সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গার কারণে কক্সবাজারসহ সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘদিন ধরে মানবিক, সামাজিক ও অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। সংকটের সমাধানে মিয়ানমারের সঙ্গে কার্যকর উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
বারহাম সালিহ রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি, প্রত্যাবাসনের সম্ভাবনা এবং এ বিষয়ে আন্তর্জাতিক উদ্যোগের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।
বৈঠকে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং সংকটের মূল কারণ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এফএস