ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নিখোঁজের দুই দিন পর খালে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ, আটক ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৯ পিএম আপডেট: ২২.০৯.২০২৬ ৭:০১ পিএম
X
Advertisement

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের খাল থেকে ইসমাঈল (৬) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যায় জড়িত থাকার সন্দেহে রোকন হাওলাদার (২৩) নামে একজনকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইসমাঈল ওই এলাকার আকবরের ছেলে।

পুলিশ ও শিশুটির পরিবার জানায়, রোববার সকালে প্রতিদিনের মতো বাড়ির সামনে খেলতে বের হয় ইসমাঈল। দুপুর পেরিয়ে বিকেল হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের খালে একটি বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের চাচি নুর নাহার (৪০) অভিযোগ করেন, কয়েকদিন আগে মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে ইসমাঈলের বাবা ও রোকনের মধ্যে বিরোধ হয়। এ সময় রোকন শিশুটির বাবাকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘তোকে আমি এমন করব, সারাজীবন কাঁদবি।’

তবে পরিবারের করা এ অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রোকন নামে একজনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ওসি বলেন, শিশুটির মৃত্যুর কারণ, কীভাবে তার মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কি না—এসব বিষয় তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

আরডি/আরএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement