ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নওগাঁয় পুকুর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৪ পিএম
X
Advertisement

নওগাঁর নিয়ামতপুরে পুকুর থেকে মহিদুল (৪৫) নামে এক ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছাতড়া গরুর হাটের পূর্ব পাশে একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত মহিদুল ছাতড়া নিস্তানী গ্রামের বাসিন্দা। তিনি বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ভাঙারি ব্যবসা করতেন।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর থেকে মহিদুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। মঙ্গলবার সকালে স্থানীয়রা ছাতড়া গরুর হাটের পূর্ব পাশের পুকুরে তাঁর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পরিবারের সদস্যদের দাবি, মহিদুল নিয়মিত মাদকদ্রব্য সেবন করতেন। তাঁদের ধারণা, মাদক সেবনের পর অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

কেএইচ/আরএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement