ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মো. হুমায়ুন কবির ডিউক (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার হুমায়ুন কবির ডিউক উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছী শান্তিরাম গ্রামের মো. বক্তার হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে হুমায়ুন কবির ডিউক তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫(১) ধারায় ওয়েবসাইট বা ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক, মিথ্যা বা মানহানিকর তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ বা প্রচারের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement