ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪০ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তিন স্কুলশিক্ষার্থীর মধ্যে দুই জমজ ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে মেঘনা নদীর পিরোজপুরের ভাটি বন্দর এলাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে দুই জমজ ভাই আরিফিন (১৫) ও আশিকিনের (১৫) মরদেহ উদ্ধার করে। এর আগে দুপুর পৌনে ১টার দিকে তারা মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।

নিহত দুই জমজ ভাই মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫)। এখনো নিখোঁজ রয়েছেন একই এলাকার আব্দুল আলীমের ছেলে আবিদ (১৪)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ শিক্ষার্থীরা সবাই মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। জমজ দুই ভাই আশিকিন ও আরিফিন নবম শ্রেণিতে এবং আবিদ অষ্টম শ্রেণিতে পড়াশোনা করেন।

রোববার স্কুলে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হন। তবে স্কুলে না গিয়ে চার সহপাঠী মিলে গোসলের উদ্দেশ্যে মেঘনা নদীতে নামেন। নদীতে নামার কিছুক্ষণ পর আদিয়ান ফারিজ নামে একজন পানি থেকে উঠে আসতে পারলেও বাকিরা পানিতে তলিয়ে যান।

পরে ঢাকার ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৩টার দিকে আরিফিন ও আশিকিনের মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘আমাদের চারজন ডুবুরি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেছেন। বাকি একজন নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে কার্যক্রম চলমান রয়েছে।’

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement