ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারতকে সরিয়ে শীর্ষে ইংল্যান্ড
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): শ্রীলঙ্কাকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের পর আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে শীর্ষে উঠেছে ইংল্যান্ড।

ইংল্যান্ড ও ভারতের রেটিং সমান ২৬৯। তবে কম ম্যাচ খেলার কারণে পয়েন্টের হিসাবে এগিয়ে ইংলিশরা। ৪১ ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট ১১.০২১, আর ৬৪ ম্যাচ খেলে ভারতের পয়েন্ট ১৭.২০১।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছে ইংল্যান্ড। ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারানোর আগে চলতি বছরের জুলাইয়ে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৪-০ ব্যবধানে জিতেছিল তারা। অন্যদিকে, ভারত সম্প্রতি আফগানিস্তানকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছে।

র‌্যাংকিংয়ে ২৬০ রেটিং নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। এরপর নিউজিল্যান্ড ২৪৭, দক্ষিণ আফ্রিকা ২৪৩, পাকিস্তান ২৪০ ও ওয়েস্ট ইন্ডিজ ২৩৪ রেটিং নিয়ে যথাক্রমে চতুর্থ থেকে সপ্তম স্থানে রয়েছে।

বাংলাদেশ ৫৩ ম্যাচে ২২৪ রেটিং নিয়ে অষ্টম অবস্থানে আছে। শ্রীলঙ্কা ও আফগানিস্তান ২২০ রেটিং নিয়ে যথাক্রমে নবম ও দশম স্থানে রয়েছে।

এসএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement