ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তুরস্কের লিগে সালাহর হ্যাটট্রিক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৪ পিএম আপডেট: ২০.০৯.২০২৬ ১২:৪০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নতুন কোচের অধীনে প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে ট্রাবজোনস্পোর। তুরস্কের সুপার লিগে শীর্ষে থাকা গ্যালাতাসারাইকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

দলের জয়ে সবচেয়ে বড় অবদান মোহামেদ সালাহর। দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাবেক লিভারপুল ফরোয়ার্ড।

লিভারপুল ছেড়ে তুরস্কে পাড়ি জমানোর পর নিজের প্রথম মৌসুমেই দুর্দান্ত ছন্দে আছেন সালাহ। ট্রাবজোনস্পোরের হয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে করেছেন ৭ গোল।

কোনিয়াসপোরের কাছে ১-০ গোলে হারের পর ফাতিহ তেক্কে কোচের পদ থেকে সরে দাঁড়ান। এরপর নতুন কোচ থমাস রাইসের অধীনে নিজেদের প্রথম সুপার লিগ ম্যাচেই গ্যালাতাসারাইয়ের বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় ট্রাবজোনস্পোর।

ম্যাচটি ছিল তাদের চলতি মৌসুমের মাত্র তৃতীয় জয়।
ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন সালাহ। এরপর প্রথমার্ধের শেষ দিকে আবারও জালে বল পাঠান মিসরীয় তারকা। মাঝে নোয়া সাভিওলোর গোলে ব্যবধান আরও বাড়ায় ট্রাবজোনস্পোর।

শেষ দিকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সালাহ। ম্যাচের ৮০তম মিনিটে তৃতীয় গোলটি করেন তিনি। গ্যালাতাসারাইয়ের দুর্দশা আরও বাড়ে ৮৭তম মিনিটে। বদলি হিসেবে নামা লেসলি উগোচুকু লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

এই জয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে ট্রাবজোনস্পোর।

লিভারপুলে নিজের শেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ গোলের পাশাপাশি ১০টি অ্যাসিস্ট করেছিলেন সালাহ। এরপর বিশ্বকাপে মিসরের অধিনায়কত্বও করেন তিনি এবং একটি গোল করেন।

লিভারপুলে দীর্ঘ সময়ের ক্যারিয়ারে মোট ৪৪২ ম্যাচ খেলেছেন সালাহ। ক্লাবটির হয়ে তার গোল ২৫৭টি, আর অ্যাসিস্ট ১২৩টি।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement