আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তার সঙ্গে থাকছেন ৩৫ জন।
এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী, ওয়াশিংটনের বাংলাদেশের রাষ্ট্রদূত, স্থায়ী প্রতিনিধি নিউইয়র্ক থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হবেন। সফরসঙ্গীদের মধ্যে চার জন মন্ত্রীও আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
রবিবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
দুই জন রাজনৈতিক ব্যক্তিত্ব তার সফরসঙ্গীর তালিকায় আছেন। তবে তাদের নাম জানা যায়নি।
এসএ