ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ‘শপিং জোন বিডি’তে ৮২ লাখ টাকার ভ্যাট ফাঁকি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৯ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর শ্যামলীর পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘শপিং জোন বিডি’তে অভিযান চালিয়ে ৮২ লাখ ৩ হাজার ৫ টাকা ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

 এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের নির্দেশনায় প্রতিষ্ঠানটিতে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। ‘শপিং জোন বিডি’ নিজস্ব শোরুমের পাশাপাশি অনলাইনেও পোশাক বিক্রি করে।

 অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে ভ্যাট ফাঁকির প্রাথমিক আলামত পাওয়া যায়। পরে বিস্তারিত যাচাইয়ের জন্য মূসক-১২.৩-এর মাধ্যমে প্রতিষ্ঠানের সিপিইউসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।

 জব্দ করা তথ্য ও দলিলপত্র যাচাই-বাছাই করে ভ্যাট বিভাগ প্রাথমিকভাবে ১০ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৪০০ টাকার বিক্রয় তথ্য শনাক্ত করে। এসব বিক্রয়ের বিপরীতে ৮২ লাখ ৩ হাজার ৫ টাকা ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে বলে জানানো হয়।

 এনবিআর আরও জানিয়েছে, জব্দ করা নথি ও তথ্যের বিস্তারিত যাচাই-বাছাই এখনো চলছে। ভ্যাট ফাঁকির ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement