
সংগৃহীত ছবি
রাজধানীর কদমতলীতে পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে শান্ত ফিলিং স্টেশনের পাশের সড়কে এ ঘটনা ঘটে। তবে আগুনে কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় রাত ১টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি সড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। আগুন লাগার সময় বাসের ভেতরে চালক ঘুমিয়ে ছিলেন। পরে আগুনের বিষয়টি টের পেয়ে তিনি বের হয়ে আসেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়েনি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এফএস