ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মধ্য বাড্ডায় স্টাফ বাসে আগুন
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪১ পিএম আপডেট: ১৯.০৯.২০২৬ ১১:৩৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরে দুই বাসে আগুনের ঘটনার পর এবার মধ্য বাড্ডায় একটি স্টাফ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে মধ্য বাড্ডা ইউ-লুপের নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীতে দাঁড়িয়ে থাকা আলিফ এন্টারপ্রাইজের বাসটিতে আগুন লাগে।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটির ভেতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে। স্থানীয় কয়েকজনকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুল বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্টাফ বাসটিতে রাত ৭টা ৫০ মিনিটে আগুন লাগে। কারা বাসটিতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement