ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৪ পিএম
X
Advertisement

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শনিবার কুমিল্লায় ১৩ বছর বয়সী শিশু অপ্রতীম হত্যার ঘটনা উল্লেখ করে নিজের ফেসবুক পোস্টে তিনি এ দাবি জানান।

সাদিক কায়েম তার পোস্টে অপ্রতীমের মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এমন ঘটনা যেকোনো বিবেকবান মানুষকে নাড়া দেওয়ার মতো। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে ডাকসু ভিপি অভিযোগ করেন, তিনি বিভিন্ন সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি অন্যান্য কর্মকাণ্ডে ব্যস্ত থাকলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে যথাযথ নজর দিচ্ছেন না।

সাদিক কায়েম আরও অভিযোগ করেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে একের পর এক হত্যা ও ধর্ষণের ঘটনা ঘটছে। নারী, শিশু ও বয়স্ক কেউই নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে মানিকগঞ্জে স্ত্রী ও কন্যাসহ এক প্রবাসীর মরদেহ উদ্ধারের ঘটনাও তার পোস্টে উল্লেখ করেন।

তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা থেকেই ২০২৪ সালের আন্দোলনে তারা অংশ নিয়েছিলেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বের দায় নিয়ে পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তবে সাদিক কায়েমের এসব বক্তব্য ও অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এসএস 


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement