ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষে একাদশে ভর্তির চূড়ান্ত ফল রাত ৮ টায়
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন ও মাইগ্রেশন প্রক্রিয়া শেষ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় এ কার্যক্রম শেষ হয়। এখন চূড়ান্তভাবে কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন, সেই ফল প্রকাশের অপেক্ষায় শিক্ষার্থীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণির ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ করবে ভর্তি কমিটি। শিক্ষার্থীরা একাদশ শ্রেণির ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে আবেদনের সময় দেওয়া নিবন্ধিত মোবাইল নম্বরেও চূড়ান্ত মনোনয়নের তথ্য পাঠানো হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার রাতে প্রকাশিত ফলাফলে কোন শিক্ষার্থী কোন কলেজ বা প্রতিষ্ঠানে চূড়ান্তভাবে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে। এরপর ২০ সেপ্টেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কলেজে সরাসরি উপস্থিত হয়ে নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ভর্তি সম্পন্ন করতে হবে।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। যেসব শিক্ষার্থী আবেদন করেও কোনো কলেজে মনোনয়ন পাননি অথবা কোনো কারণে আবেদন করতে পারেননি, তাদের ২৪ সেপ্টেম্বরের পর পুনরায় আবেদনের সুযোগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে দিতে পারবেন। এতে ভর্তির সুযোগ থেকে শিক্ষার্থীদের বাদ পড়ার সম্ভাবনা কমবে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেন। এর মধ্যে প্রথম ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন।

এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement