ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বরিশালে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে নিহত ১
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৫ পিএম
X
Advertisement

বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস পুকুরে পড়ে আব্দুল মালেক (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বরিশালের গড়িয়ারপাড় এলাকার গজারিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। পথে গড়িয়ারপাড় এলাকার গজারিয়া গ্রামে উমার আলীর বাড়ির পাশের পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করেন। গুরুতর আহত আব্দুল মালেককে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য যাত্রীদেরও উদ্ধার করে একই হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি রফিকুল ইসলাম আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পুকুর থেকে বাসটি উদ্ধারের কাজ চলছে। দুর্ঘটনার পরও সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement