ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনে অন্যান্য দেশকে সহায়তার অনুরোধঃ সৌদি আরব
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসায় অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছে সৌদি আরব। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে দীর্ঘসময় ধরে যুদ্ধ করায় গুরুত্বপূর্ণ এ সংকটে পড়েছে রিয়াদ।

গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা এপি।

মূলত মিসাইল ও ড্রোন আটকানোর জন্য ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করা হয়। যেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছুড়ে আকাশে থাকা ড্রোন বা মিসাইল ধ্বংস করা হয়।

এপি জানিয়েছে, সৌদি আরব সম্প্রতি ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান এবং মিসরের কাছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবে স্থাপনে অনুরোধ জানিয়েছে। যেন এগুলো দিয়ে হুথিদের হামলা প্রতিহত করা যায়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছেন, সৌদির অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ করায় তাদেরও ইন্টারসেপ্টর মিসাইলে ঘাটতি পড়েছে। আর এমন পরিস্থিতিতে সৌদি অন্য দেশগুলোর কাছে সহায়তা চেয়েছে।

এদিকে গতকাল বুধবার সৌদি আরব জানায়, হুথিরা পবিত্রনগরী মক্কায় ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। যা মক্কার আকাশসীমায় পৌঁছার আগেই ধ্বংস করা হয়েছে।

তবে হুথিরা এ হামলার অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে সৌদি আরব ঘৃণ্য মিথ্যাচার করেছে। হুথিরা জানিয়েছে, সৌদি আরবে তাদের একমাত্র লক্ষ্য হলো তেল অবকাঠামো।

আরব দেশগুলো সৌদি আরবের প্রতি এখন পর্যন্ত শুধুমাত্র সহমর্মিতা জানিয়েছে। তবে তারা সামরিকভাবে সহায়তার আশ্বাস দেয়নি।


এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement