ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মাহমুদ আব্বাসকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র।

একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তা এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সদস্যদের ওপরও ভিসা নিষেধাজ্ঞা বাড়িয়েছে ওয়াশিংটন।

প্রতিবছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা নিউইয়র্কে সমবেত হন। তবে গত বছর মাহমুদ আব্বাস সশরীরে নিউইয়র্কে উপস্থিত না হয়ে ভিডিও সংযোগের মাধ্যমে অধিবেশনে ভাষণ দিয়েছিলেন।

এবার যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আব্বাসের সরাসরি উপস্থিতির সুযোগ থাকছে না। তাঁর অনুপস্থিতিতে ফিলিস্তিনের পক্ষ থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement