ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যুদ্ধ শেষের দিকে, তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার দাবি ট্রাম্পের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষের দিকে এবং এ নিয়ে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ‌‌‘শেষের দিকে’।

একইসঙ্গে তিনি দাবি করেছেন, একটি সম্ভাব্য চুক্তি নিয়ে ওয়াশিংটন তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে।

ইরানি পক্ষের কাছ থেকে কোনো খবর পেয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে ‘সরাসরি’ কথা বলেছেন।

ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী বলেও দাবি করেন তিনি।

ট্রাম্পের এই মন্তব্য সাম্প্রতিক সময়ে সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত, তার প্রশাসন প্রায় সাত মাসের সংঘাত থেকে বেরিয়ে আসার সম্ভাব্য কূটনৈতিক পথ দেখতে পাচ্ছে।

যদিও চূড়ান্ত চুক্তি বা যুদ্ধবিরতির কোনো ঘোষণা এখনও আসেনি।

সূত্র: আল-জাজিরা ও গালফ নিউজ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement