ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এক বলও না খেলে শেষ চারে বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪১ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

এশিয়ান গেমসে পদকের লড়াই শুরু হওয়ার আগেই শেষ চারে জায়গা করে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। জাপানের নাগোয়ায় চীনের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হওয়ায় কোনো বল মাঠে গড়ানো ছাড়াই সেমিফাইনালের টিকিট পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচ শুরুর কথা থাকলেও ভেজা মাঠের কারণে টসই করা সম্ভব হয়নি। আগের কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাব ছিল মাঠে।

বৃহস্পতিবার সকালে নতুন করে বৃষ্টি না হলেও খেলার উপযোগী হয়ে ওঠেনি উইকেট ও মাঠের বাকি অংশ।
মাঠের পরিস্থিতি দেখতে আম্পায়াররা একাধিকবার পরিদর্শন করেন।

তিন দফা পর্যবেক্ষণের পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে কোনো দলই ব্যাট-বলের লড়াইয়ে নামার সুযোগ পায়নি।
তবে ম্যাচ পরিত্যক্ত হলেও প্রতিযোগিতার নিয়মে সুবিধা পেয়েছে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে চীনের ওপরে থাকায় বাইলজ অনুযায়ী সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। এশিয়ান গেমসে বৈরী আবহাওয়া কিংবা মাঠের অনুপযোগী অবস্থার কারণে ম্যাচ না হলে র‍্যাংকিংয়ের ভিত্তিতে পরের পর্বের দল নির্ধারণের নজিরও রয়েছে।

নাগোয়ায় সেপ্টেম্বর মাসে বৃষ্টির প্রবণতা বেশি। সেই বাস্তবতায় ম্যাচের আগে বাংলাদেশের প্রস্তুতিতেও ব্যাঘাত ঘটে। বৃষ্টির কারণে নিয়মিত অনুশীলন করতে পারেনি দলটি। শেষ পর্যন্ত মাঠের সেই পরিস্থিতিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিল।

এদিকে, এশিয়ান গেমসে আজ বাংলাদেশের নারী ফুটবল দলেরও ম্যাচ রয়েছে। ওসাকায় বিকেল ৪টায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে তারা। এর আগে প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement