ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ম্যাচ না জিতলেও সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

এশিয়ান গেমসের ক্রিকেটে মাঠে না নেমেই সেমিফাইনালের টিকিট পেতে পারে বাংলাদেশ নারী দল। 
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। তবে নাগোয়ায় বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে জয়ী ঘোষণা করা হবে বাংলাদেশকে।

১৭ সেপ্টেম্বর জাপানের স্থানীয় সময় সকাল ৯টায় নাগোয়ায় মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও চীনের।

তবে ম্যাচের আগে নাগোয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেপ্টেম্বর শহরটির অন্যতম বৃষ্টিবহুল মাস। টানা বৃষ্টির কারণে বাংলাদেশ নারী দলও পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেনি।

ম্যাচ আয়োজনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবেন আয়োজকেরা। নির্ধারিত ২০ ওভারের খেলা সম্ভব না হলে সুপার ওভারের মাধ্যমে ফল নির্ধারণের চেষ্টা করা হবে। সেটিও আয়োজন করা না গেলে বিবেচনায় আসবে দুই দলের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং।

বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে, চীন রয়েছে ৩৭ নম্বরে। ফলে কোনোভাবেই ম্যাচ আয়োজন করা সম্ভব না হলে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হবে। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে না খেলেই সেমিফাইনালে উঠবে বাংলাদেশের মেয়েরা।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement