ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এনসিসি ব্যাংক এর ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
✎ প্রেস বিজ্ঞপ্তি
⏲ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৪ পিএম আপডেট: ১৬.০৯.২০২৬ ১:০৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি. (এনসিসি ব্যাংক) এর ১২তম বিশেষ সাধারণ সভা ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সংঘবিধি-র ধারা ১০৮(১) সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়। 

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালকবৃন্দের মধ্যে নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, মোঃ মঈনুদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, প্রাক্তন ভাইস-চেয়ারম্যান তানজিনা আলী, সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, এবং স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত হন। এসময়, ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম ও মোঃ জাকির আনাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ ও মোঃ হাবিবুর রহমান এবং কোম্পানী সচিব (চলতি দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম চৌধুরী এফসিএস ছাড়াও ব্যাংকের শেয়ারহোল্ডারগণ অনলাইনে যোগ দেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন।

চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম বলেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও পরামর্শের ভিত্তিতে সংঘবিধি-র উল্লেখিত ধারা সংশোধনের উদ্যোগ ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ব্যাংকের পক্ষ থেকে যথাযথ আইনি পরামর্শের আলোকে সম্পাদন করা হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন তার সংক্ষিপ্ত বক্তব্যে সম্মানিত শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন এবং পাশাপাশি ব্যাংকিং খাতে এনসিসি ব্যাংকের অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন।

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement