ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ক্ষতির আশঙ্কায় বেক্সিমকো পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

সোমবার (১৫ সেপ্টেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এতথ্য জানা গেছে।

সম্প্রতি বিএসইসিকে এ বিষয়ে চিঠি দিয়েছে বেক্সিমকো ফার্মা। চিঠিতে বলা হয়, সালমান এফ রহমান পর্ষদ থেকে পদত্যাগে সম্মতি দেওয়ায় তাকে বাদ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত নতুন পর্ষদে বেক্সিমকো ফার্মার উদ্যোক্তাদের মধ্য থেকে তিনজন, চারজন স্বতন্ত্র পরিচালক, আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে একজন মনোনীত পরিচালক এবং পদাধিকারবলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে রাখার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিএসইসির পক্ষ থেকেও সম্মতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

বেক্সিমকোর চিঠিতে বলা হয়েছে, দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে কোম্পানিটি যে প্রতিকূলতার মুখে পড়েছে, তা বিবেচনায় সালমান এফ রহমান পর্ষদ থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছেন। তার কারণে কোম্পানির ব্যবসা ও শেয়ারধারীরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সেই বিবেচনাতেই তিনি পদত্যাগে সম্মত হয়েছেন।

২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন সালমান এফ রহমান। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement